স্বাধীনতা দিবসকে নিয়ে কটাক্ষ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি 
৩১ মার্চ ২০২৩, ১৮:৩৭ আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৮:৩৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘মহান স্বাধীনতা দিবসের সঙ্গে আমাদের আবেগ-অনুভূতি জড়িয়ে আছে। সে স্বাধীনতা দিবসকে নিয়ে কটাক্ষ করে মিথ্যা বক্তব্য দিয়ে সংবাদ ছাপানো চরম অপরাধমূলক কর্মকাণ্ড। এটা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র।’

শুক্রবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই যৌক্তিক। সেই আইনগত ব্যবস্থা নেওয়ার পরে যদি কারও মনে আঘাত লাগে তবে তারাও এ ষড়যন্ত্রের অংশীদার।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নয়। ১/১১ এর সময় শেখ হাসিনাকে মাইনাস করার ষড়যন্ত্র করা হয়েছিল, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিল, যা এই পত্রিকায় ফলাও করে সে সময় ছাপানো হয়েছে। ২৬ মার্চের ঘটনাও আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্র।’

তিনি আরও বলেন, ‘এ সরকারের সময় সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে সাংবাদিকদের। সংবাদমাধ্যমের ব্যাপক বিস্তৃতি করা হয়েছে। সাংবাদিকরা নিয়মিত যেভাবে খুশি লিখছে, সরকারের সমালোচনা করছে, তাতে কারও সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের যেখানে মূল জায়গা সেই স্বাধীনতার উপর যদি আঘাত আসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব, জনগণও সেটাই প্রত্যাশা করে।’

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুখেন কুমার পালসহ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

/আরআর/
সম্পর্কিত
‘শুধু আওয়ামী লীগ করার কারণে যেন বিচার না হয়’
কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বর
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
সর্বশেষ খবর
রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, পাঁচ হাসপাতাল বন্ধ ঘোষণা
রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, পাঁচ হাসপাতাল বন্ধ ঘোষণা
মানবতাবিরোধী অপরাধে ইনুর কারাদণ্ডাদেশ বৃদ্ধি চেয়ে আপিল
মানবতাবিরোধী অপরাধে ইনুর কারাদণ্ডাদেশ বৃদ্ধি চেয়ে আপিল
আমার মা আমার শ্রেষ্ঠ শিক্ষক
আমার মা আমার শ্রেষ্ঠ শিক্ষক
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা