বনবিভাগের অভিযানের সময় নদীতে পড়ে নিখোঁজ, ৬ দিন পর মিললো লাশ

মোংলা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৩, ০৯:৪৬আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৯:৫৫

ছয়দিন পর নিখোঁজ যুবক হিলটন নাথের লাশ সুন্দরবনের ভেতরে খুঁজে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে বনের করমজল সংলগ্ন সুন্দরবনের ভেতরে লাশটি শনাক্ত করে তারা। 

মোংলা চাঁদপাই নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন খাঁন এ তথ্য নিশ্চিত করেন। তবে কীভাবে লাশটি সুন্দরবনের ভেতরে গেল তদন্ত না করে কিছুই বলা যাবে না বলে জানান তিনি। 

এ ঘটনায় বুধবার (১২ এপ্রিল) রাতে মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ হিলটনের মা বিথিকা নাথ। বনবিভাগের অভিযানের সময় তার ছেলে পশুর নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন তিনি। 

এর আগে হিলটন নিখোঁজ হওয়ার ঘটনায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় যায় খুলনা রেঞ্জের পুলিশের তদন্তকারী একটি দল। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনরক্ষীদের ধাওয়া খেয়ে গত ৭ এপ্রিল নিখোঁজ হন মোংলা উপজেলার চিলা এলাকার মিঠুন নাথের ছেলে হিলটন। তবে শুরু থেকেই তা অস্বীকার করে আসছে বনবিভাগ। 

গত ১১ এপ্রিল নিখোঁজ হিলটনের লাশ চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্পে ঘাটে ভেসে উঠলে হইচই পড়ে যায়। তাৎক্ষণিক ছুটে যান নিখোঁজের স্বজনেরা।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, গত ৭ এপ্রিল সুন্দরবনের চাঁদপাই এলাকায় অবৈধভাবে মাছ শিকারের সময় তিন যুবককে আটক করে জেলে পাঠানো হয়। তবে এ সময় হিলটন নামে কোনও যুবককে ধাওয়া করে নদীতে ফেলার ঘটনা ঘটেনি।

তবে হিলটন নাথের কাকা শিপন মৃধা বলেন, গত ৭ এপ্রিল বনবিভাগ দুটি স্পিডবোট ও দুটি ট্রলার নিয়ে জোংড়া খালে ঢুকে মাছ ধরা অবস্থায় জেলেদের মারপিট শুরু করে। এ সময় জাকির, সাগর ও অসিমকে আটক করে বনরক্ষীরা। তবে এ সময় তাদের সঙ্গে থাকা সাগরের ভাই হিলটন বনরক্ষীদের ধাওয়া খেয়ে খালে পড়ে যান। রাতের অন্ধকারে খোঁজাখুঁজি করে না পেয়ে তিন জনকে পরদিন ৮ এপ্রিল আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। এরপর হিলটনকে খোঁজাখুঁজি শুরু করেন তার স্বজনেরা।

মোংলা চাঁদপাই নৌথানার ওসি জাহাঙ্গীর হোসেন খাঁনের বরাত দিয়ে খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দত্ত বলেন, লাশটি উদ্ধার করতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। 

এদিকে এলাকাবাসী বৃহস্পতিবার রাতে করমজল এলাকায় গিয়ে বিক্ষোভ করে বনরক্ষীদের বিচার দাবি করেন।

/আরআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের