শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৩, ১৪:১৯ আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৪:৫১

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে সাত বছরের শিশু আসাদকে শ্বাসরোধ করে হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ আদেশ দেন। দণ্ডিত ব্যক্তি কাপাশহাটিয়া গ্রামের আরিফুল হকের ছেলে আসাদুল ইসলাম (৩৫)।

মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী পিপি অজিত কুমার বিশ্বাস জানান, ২০১৩ সালের ১২ জুলাই কাপাশহাটিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আসাদ বাড়ির পাশের বাগানে খেলছিল। এরপর আর সে বাড়িতে ফেরেনি। ঘটনার ছয়দিন পর গ্রামের পাটক্ষেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা আরজিনা খাতুন বাদী হয়ে পরদিন ১৯ জুলাই পাঁচ জনকে আসামি করে হরিণাকুন্ডু থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত চলাকালে আসাদুলকে গ্রেফতার করে। তিনি আদালতে শিশুকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তদন্ত কর্মকর্তা নিরব হোসেন ২০১৪ সালের ১৭ জানুয়ারি আসামি আসাদুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সন্দেহজনক আসামিদের বাদ দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসাদুলকে মৃত্যুদণ্ডের আদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী পিপি অজিত কুমার বিশ্বাস জানান, শিশু আসাদকে বলৎকারের উদ্দেশে পাটক্ষেতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আসাদুল।

/আরআর/
সম্পর্কিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
এখনও কাঁদে নিদারাবাদ, আজও পাওয়া যায়নি একজনের লাশ
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক