কিশোরগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৫:৫৮ আপডেট : ২০ মে ২০২৫, ১৫:৫৮

কিশোরগঞ্জের ভৈরবে কলেজছাত্র মোহাম্মদ আলী হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) দুপুরে জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মৃত শাফিল উদ্দিনের ছেলে মো. সুমন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দৌলতদিয়া গ্রামের কাইয়ুম সরকারের স্ত্রী মোছাম্মৎ সেলিনা বেগম। একই জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের মৃত আবদুল খালেকের মেয়ে শোভা।

তিনি আরও জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত তিন আসামির মধ্যে সেলিনা বেগম উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে ভৈরব হাজী আসমত কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলীকে কলেজের গেটে দুস্কৃতকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। এলাকাবাসী স্থানীয় হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহত মোহাম্মদ আলীর বাবা শামছুদ্দিন বাদী হয়ে ভৈরব থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দয়ের করেন।

পুলিশ মামলাটি তদন্তের সময় চার জনকে আটক করলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। পরে ২০০৮ সালের ৩০ মে ভৈরব থানার এসআই আ. আজিজ এদের চার জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিট দাখিলের পর এক আসামির মৃত্যু হলে দীর্ঘ শুনানির পর আজ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত।

/কেএইচটি/
সম্পর্কিত
রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
জামিনের পর নতুন মামলায় গ্রেফতার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন 
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি