মাগুরায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৩, ০২:১৫ আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০২:১৫

মাগুরায় এক গৃহবধূকে (২৬) দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ এপ্রিল) এ অভিযোগে হওয়া মামলায় দুজনকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। এর আগে শুক্রবার ভোরে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সোমবার ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শালিখা থানায় মামলা করেছেন তার স্বামী।

মামলার অভিযোগে বলা হয়েছে, শুক্রবার ভোরের দিকে শূকর বিক্রি করতে স্থানীয় একটি স্কুল মাঠে যান ভুক্তভোগী নারীর স্বামী। এরপর ওই নারী প্রাকৃতিক কাজে বের হলে ধনেশ্বরগাতি গ্রামের বিপুল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস (৩০) ও গোষ্ট গোপাল বিশ্বাসের ছেলে গৌতম বিশ্বাস (২৮) জোরপূর্বক পালাক্রমে তাকে ধর্ষণ করে। বিষয়টি দুদিন পর স্বামী জানতে পেরে থানায় মামলা করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, ভুক্তভোগী নারীর স্বামী মামলা করার পরপরই দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এনএআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক