ভ্যানকে পিকআপের ধাক্কা, দুই শিশুসহ নিহত ৪

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ মে ২০২৩, ১৪:৩৫ আপডেট : ০৪ মে ২০২৩, ১৬:৩৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যানযাত্রী দুই শিশুসহ চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

বৃহস্পতিবার (৪ মে) বেলা ১২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রবিউল ইসলামের ৪১ দিন বয়সের ছেলে রাফান ইসলাম, রবিউল ইসলামের ভাগনি কালীগঞ্জ উপজেলার বলাকান্দর গ্রামের শাহিন হোসেনের মেয়ে খুকুমনি (৫), একই উপজেলার শাহপুর স্পন্দনপাড়ার ভ্যানচালক সলেমান শেখ (৬০) ও অজ্ঞাত এক ব্যক্তি। 

আহত হয়েছেন নিহত শিশু রাফানের মা রিমা খাতুন ও দাদি শিউলি বেগম। 

নিহতদের প্রতিবেশী অঞ্জলী খাতুন জানান, নিহত রাফানের বাবা রবিউল ইসলাম ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুপুরে রাফানকে ডাক্তার দেখিয়ে তার মা রাবিয়া খাতুন ও দাদি শিউলি বেগমসহ অন্যরা একটি ব্যাটারিচালিত ভ্যানে কোটচাঁদপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। কাশিপুর কলেজ মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি পিকআপ তাদের বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ভ্যানচালক নিহত হন।

কোটচাঁদপুর মডেল থানার ওসি মঈন উদ্দীন জানান, ঘটনাস্থলে দুই শিশুসহ তিন জন এবং যশোর হাসপাতালে নেওয়ার পথে একজনসহ মোট চার জন মারা গেছেন। নিহতের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক