দেবহাটায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ মে ২০২৩, ২২:১৪ আপডেট : ০৮ মে ২০২৩, ২২:১৪

সাতক্ষীরার দেবহাটায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকার একসঙ্গে দুজন ও সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে আরেক শিশুর মৃত্যু হয়।

তারা হলো- পারুলিয়ার দক্ষিণ কোমরপুর গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪) ও তার প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন (৪) এবং সখিপুরের তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৭)।

পারুলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ আবদুল কাদের জানান, আজ বিকাল ৪টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশে মৎস্য ঘেরের বেড়ি বাঁধের ওপর খেলা করছিল। তাদের পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। পরে জাবিরের মা তাদের খোঁজ করতে গিয়ে রিপনকে পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে প্রথম শ্রেণি পড়ুয়া রুহুল আমিন স্কুল ছুটির পরে বাড়িতে ফিরে পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় পানিতে পড়ে ডুবে যায়। সঙ্গে থাকা বড় ভাই চিৎকার দিলে খোঁজাখুঁজির পর উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার আগে শিশুটির মৃত্যু হয়।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক