সদ্য জন্ম নেওয়া সন্তানকে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে, পথে মা-নবজাতকসহ নিহত ৪

সাতক্ষীরা প্রতিনিধি
১০ মে ২০২৩, ২৩:২৫আপডেট : ১০ মে ২০২৩, ২৩:২৫

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকায় তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে সদ্য জন্ম নেওয়া নবজাতক ও তার মাসহ চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বুধবার (১০ মে) বিকাল ৩টার দিকে পাটকেলঘাটা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল গাইনের স্ত্রী তানজিলা খাতুন (৪০), তার মেয়ের জামাই সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বেলাল হোসেন ডালিম (২৮), তানজিলার সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান ও আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের মুসা গাইনের ছেলে তাজিজুল ইসলাম (৩২)।

আলাউল গাইন জানান, নিজ বাড়িতে মঙ্গলবার একটি মেয়ে সন্তান প্রসব করে তানজিলা খাতুন। তবে মেয়ে অসুস্থ হয়ে পড়ায় মা ও নবজাতককে একটি অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছিল। পথে মির্জাপুরে দুর্ঘটনার কবলে পড়ে তার স্ত্রী তানজিলা খাতুন ও নবজাতক ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর জামাই বেলাল হোসেন ডালিম ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজিজুল ইসলাম মারা যান। তানজিলাকে রক্ত দেওয়ার জন্য তাজিজুল অ্যাম্বুলেন্সে খুলনায় যাচ্ছিল।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিমুল রানা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী  ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ওসি শওকত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে মা ও নবজাতক মারা যায়। পরে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ  হাসপাতালে নেওয়ার পরে জামাই ডালিমের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সের চালকসহ চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি