মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো ২ এসএসসি পরীক্ষার্থীর

সাতক্ষীরা প্রতিনিধি
২১ মে ২০২৩, ২২:৩৯আপডেট : ২১ মে ২০২৩, ২২:৩৯

সাতক্ষীরার বিনেরপোতায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২১ মে) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাটকেলঘাটা ডাকবাংলোর তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৭) ও কালিবাড়ি এলাকার নিমাই সরকারের ছেলে অংকুশ সরকার (১৭)। তারা দুজনই পাটকেলঘাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। তারা আজকের এসএসসি পরীক্ষা দিয়ে সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল।

পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজের শিক্ষক নাজমুল হক জানান, আকাশ ও অংকুশ সন্ধ্যার দিকে পালসার মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেয়। বিনেরপোতা ব্রিজ পার হয়ে অল্প একটু যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। আকাশ মোটরসাইকেল চালাচ্ছিল।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিমুল রানা বলেন, ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় চ্যাপ্টা হয়ে গেছে। ট্রাকটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের