ঘর থেকে ডেকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৯ জুন ২০২৩, ০৮:৩৮ আপডেট : ০৯ জুন ২০২৩, ০৯:০৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ঘর থেকে ডেকে নিয়ে বাবর আলী (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত বাবর দর্শনার ধন্যঘরা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। 

নিহতের স্বজনরা জানান, নিজ ঘরে ঘুমিয়ে ছিল বাবর। রাতে তাকে ঘর থেকে ডেকে নেয় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির উঠানে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল ইমরান জুয়েল জানান, তার বাম কাঁধে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, হত্যার প্রকৃত কারণ জানতে কয়েকটি বিষয় মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

/আরআর/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক