ব্যাগের ভেতরে টেপ দিয়ে মোড়ানো ছিল সোনার বার

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ জুন ২০২৩, ০৪:৪৭আপডেট : ১৭ জুন ২০২৩, ০৪:৪৯

সাতক্ষীরার কাজীরহাট সীমান্ত থেকে সোনার বারসহ মজনু খান নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৬ জুন) বিকেলে কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মজুন মানিকগঞ্জের  সিংড়া উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কাজীরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে বলে খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালায়।  ঠাকুরবাড়ি সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেওয়া আভিযানিক দল মজনুকে আটক করে। পরে তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগের ভেতরে টেপ দিয়ে মোড়ানো তিনটি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার বারের ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম, যার মূল্য প্রায় ২৯ লাখ ৫৩ হাজার টাকা।  

আটককে কলারোয়া থানায় সোপর্দ ও সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

/আরআর/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
আবারও কমলো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান