সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ মে ২০২৫, ২৩:৩৫আপডেট : ০৯ মে ২০২৫, ২৩:৩৭

সাতক্ষীরা সুন্দরবনের নদীপথ দিয়ে ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ মে) বিকাল ৩টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়ীয়া এলাকার নদী পথে দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন (ঠেলে দেওয়া) করা হয় বলে জানিয়েছে বনবিভাগ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এ বি এম হাবিবুল ইসলাম বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া এলাকায় অনুপ্রবেশ করা ৬০-৬২ জন ভারতীয় নাগরিককে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরও কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে বিএসএফ বনের ভেতর রেখে গেছে।

এ বি এম হাবিবুল ইসলাম আরও বলেন, বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। তবে এ বিষয়ে বিজিবির কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা যায়, তারা এ বিষয়ে বন বিভাগের মাধ্যম দিয়ে খবর পেয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে