ঝিনাইদহে পিকআপভ্যানের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষ, নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি 
২৬ জুন ২০২৩, ২৩:৪৯আপডেট : ২৭ জুন ২০২৩, ০০:০৬

ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপভ্যানের সঙ্গে যাত্রীবাহী থ্রি-হুইলারের সংঘর্ষে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। সোমবার (২৬ জুন) রাত ৮টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ঠিকাডাঙ্গা গ্রামের থ্রি-হুইলারচালক আবুল কালাম এবং একই উপজেলার সাতগাছিয়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ‘থ্রি-হুইলার যাত্রী নিয়ে কালীগঞ্জ থেকে বারোবাজারের দিকে যাচ্ছিল। পিরোজপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ সময় থ্রি-হুইলারে থাকা চার যাত্রী আহত হন।’ 

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের