পুলিশ কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবীর মোটরসাইকেল চুরি

সাতক্ষীরা প্রতিনিধি
১০ জুলাই ২০২৩, ২১:৪৮আপডেট : ১০ জুলাই ২০২৩, ২১:৪৮

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় একযোগে পুলিশ কর্মকর্তাসহ তিন সরকারি চাকরিজীবীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুলাই) দিবাগত রাতে পাটকেলঘাটা বাজারের সিদ্দিকিয়া মাদ্রাসার পাশের নিজাম ভূঁইয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।

এ সময় চোরেরা আশপাশের সব সিসি ক্যামেরা ভাঙচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাটকেলঘাটা থানা পুলিশ কর্মকর্তারা।

ভুক্তভোগীরা হলেন- পাটকেলঘাটা থানার এএসআই লিটন শেখ, এসিল্যান্ড অফিসের নৈশপ্রহরী তারিকুল ইসলাম ও সাতক্ষীরা সহকারী জজের স্টোনোগ্রাফার নাসির হোসেন।

এএসআই লিটন শেখ জানান, তিনি চাকরির সুবাদে পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে নিজাম ভূঁইয়ার বাসায় ভাড়া থাকেন। রাতে থানার কাজ সেরে প্রতিদিনের মত বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন তিনিসহ একই ভবনের তিন জনের মোটরসাইকেল চুরি হয়েছে।

তারিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো নিচতলায় গাড়ি রেখে ওপরে ঘুমাই। নিচে কেউ থাকে না, এই সুযোগে রাতের কোনও এক সময় চোরেরা গেটের তালা ভেঙে এএসআই লিটনের পালসার, আমার টিভিএস ও ও নাসির হোসেনের ডিসকভার মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, চোরেরা সমবায় ট্রেডার্সের দোকানের তালা ভেঙে কাগজপত্র তছনছ করেছে। এ ছাড়া ক্যাশ বাক্সে থাকা সামান্য টাকা, একটি ব্যাটারি, মাউস নিয়ে গেছে। পরে ঘটনাটি পুলিশকে জানালে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাটকেলঘাটা থানার ওসি মাহামুদ হোসেন জানান, এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী