মোংলা বন্দর জেটিতে কাজ করার সময় শ্রমিকের মৃত্যু

মোংলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩, ০৯:৪১ আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৯:৪১

মোংলা বন্দর জেটিতে কাজ করার সময় কন্টেইনার পরিবহণকারী ফরক্লিপের ষ্টিল কয়েলের আঘাতে এক সিএন্ডএফ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. জামাল হাওলাদার (৪৫)। নিহত শ্রমিকের বাড়ি পৌর শহরের কবরস্থান রোড এলাকায়।

সিএন্ডএফ শ্রমিক সরদার আবুল কালাম শিকদার, সহকর্মী সিএন্ডএফ শ্রমিক শাহআলম ও বন্দরে নিরাপত্তা কর্মীরা জানান, সোমবার (১৭ জুলাই) বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের ৪ নম্বর কন্টেইনার ইয়ার্ডে কাজ করছিলেন সিএন্ডএফ শ্রমিক মো. জামাল হাওলাদার। এদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেটিতে থাকা কন্টেইনার ট্রাকে উত্তোলনের সময় কন্টেইনার পরিবহণকারী ফরক্লিপের ষ্টিল কয়েলের আঘাতে মাথায় ও মুখে মারাত্মক জখম পান ওই শ্রমিক। সঙ্গে সঙ্গে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বন্দর কর্তৃপক্ষ হাসপাতালে ও পরে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিএন্ডএফ শ্রমিক জামাল হাওলাদার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান এলাকার দিগন্ত প্রকল্প কলোনির বাসিন্দা মৃত আব্দুল হামিদ হাওলাদারের ছেলে। নিহত শ্রমিক জামালের এক স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

মোংলা বন্দরের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, বিকালে জেটিতে কাজ করার সময় অসতর্কতাবশত ফরক্লিপের আঘাতে আহত সিএন্ডএফ শ্রমিক জামালকে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বন্দর জেটিতে দুর্ঘটনায় এক শ্রমিকের নিহতের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কারো কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আরআইজে/
সম্পর্কিত
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
লেকের পাড়ে মাছ ধরছিলেন বৃদ্ধ, ১২ ফুটের কুমিরের হামলায় মৃত্যু
কলকাতায় পূজামণ্ডপে পদদলনে ১৭ জনের মৃত্যু: নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ
সর্বশেষ খবর
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার: রংপুরে হরতালের ডাক
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বিএনপি নেতাকর্মীরাও অপরাধ করলে ছাড় নয়: চিফ হুইপ
বাংলাদেশের পর্যটন খাতে বড় বিনিয়োগের আগ্রহ জাপানিদের
বাংলাদেশের পর্যটন খাতে বড় বিনিয়োগের আগ্রহ জাপানিদের
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন