খুলনায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

খুলনা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩, ১৪:১৪আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৪:১৪

খুলনার ডুমুরিয়ার মেছাঘোনা এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন বেবি বেগম। অপর জনের পরিচয় মেলেনি। সংঘর্ষে প্রাইভেটকার ও বাসটি দুমড়েমুচড়ে গেছে।

এলাকাবাসী জানান, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে সাতক্ষীরা ও প্রাইভেটকারটি সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল। মেছাঘোনা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। সংঘর্ষের বিকট শব্দে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে নিহত ও আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আহত দুই জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, ঘটনাস্থলে দুই জনের লাশ পাওয়া গেছে। এখন রাস্তা ক্লিয়ার করার কাজ চলছে।

ডুমুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সরদার শরীফুল ইসলাম বলেন, দুজনের লাশ উদ্ধার করেছি। আহত ১২ জনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ১২ জনকে আনা হয়েছে। এর মধ্যে ১০ জনকে এখানে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী