কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ২১:০০আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ২১:০০

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে মিলন গাজী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মিলন গাজী আশাশুনি উপজেলার বৈরামপুর গ্রামের কালাম গাজীর ছেলে। রায় ঘোষণার সময় মিলন গাজী আদালতে উপস্থিত ছিল না। ঘটনার পর থেকে পলাতক। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে জহুরুল হায়দার বাবু বলেন, ‘আশাশুনি উপজেলার এক কিশোরী (১৪) স্থানীয় মক্তবে পড়াশোনা করতো। মক্তবে যাওয়া-আসার পথে মিলন গাজী তাকে প্রেমের প্রস্তাব দিতো। ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিশোরীকে ধর্ষণ করে মিলন। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ২০১১ সালের ১৩ অক্টোবর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মিলন গাজীর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার মিলনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন বিচারক। তবে আসামি পলাতক রয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি