বেনাপোল চেকপোস্টের স্ক্যানার দুই মাস ধরে অচল, যাত্রীদের দুর্ভোগ

বেনাপোল প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৩, ১৮:৫৯আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৮:৫৯

বেনাপোল স্থলবন্দর চেকপোস্টের আন্তর্জাতিক যাত্রী টার্মিনালের স্ক্যানার মেশিনটি দুই মাস ধরে অচল হয়ে পড়ে আছে। এ অবস্থায় যাত্রীদের ব্যাগেজ হাতে তল্লাশি করছেন চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তারা। এতে সময় লাগছে বেশি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। 

বেনাপোল কাস্টম চেকপোস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জুনের মাঝামাঝি সময় থেকে যাত্রী টার্মিনালের স্ক্যানার মেশিনটি নষ্ট হয়ে পড়ে আছে। এটি সচলের চেষ্টা অব্যাহত আছে। আপাতত যাত্রীদের ব্যাগেজ হাতে তল্লাশি করা হচ্ছে। তবে এতে সময় বেশি লাগলেও তাদের কিছুই করার নেই।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতগামী যাত্রীদের ব্যাগেজ চেকিং না হওয়ায় ব্যাগেজ ব্যবসায়ীদের তৎপরতা বেড়েছে। পাচার হচ্ছে ব্যাগেজভর্তি মালামাল। একেক জনের ব্যাগে প্রচুর মালামাল থাকায় হাতে তল্লাশি করতে সময় বেশি লাগছে। অথচ স্ক্যানার মেশিনটি সচল থাকলে কম সময়ে চেকিং শেষ হয়ে যেতো। সেইসঙ্গে অবৈধ মালামাল ধরা পড়তো। এখন অবৈধ মালামাল ধরা না পড়ায় লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছেন অনেকে। সেইসঙ্গে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। 

খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল দিয়ে ভারতে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিদিন হাজার হাজার যাত্রী এই পথে যাতায়াত করেন। যাত্রী টার্মিনালের স্ক্যানার মেশিনটি দুই মাস ধরে অচল থাকায় এবং তল্লাশি কার্যক্রম ব্যাহত হওয়ায় চোরাচালানের আশঙ্কা বাড়ছে।

বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ জানায়, চেকপোস্টের কাস্টম ভবনে চোরাচালান প্রতিরোধে রয়েছে দুটি স্ক্যানার মেশিন। এর একটি বন্দরের বহির্গমন যাত্রী টার্মিনালে; এটি দিয়ে ভারত যাওয়ার পথে ব্যাগেজ তল্লাশি করা হয়। অপরটি ইনডোর টার্মিনালে; এটি দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করা হয়। ভারতফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশির স্ক্যানারটি সচল থাকলেও অপরটি অচল হয়ে পড়ে আছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমের রাজস্ব কর্মকর্তা শারমীন জাহান রানু বলেন, ‘অচল স্ক্যানার মেশিনটি সচল করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শুনেছি, চীন থেকে যন্ত্রপাতি এনে এটি সচল করা হবে। এখনও যন্ত্রপাতি আসেনি। আপাতত যাত্রীদের ব্যাগেজ হাতে চেকিং করা হচ্ছে। এ ছাড়া কিছুই করার নেই।’

/এএম/
সম্পর্কিত
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট, হিলি দিয়ে আজও আমদানি-রফতানি বন্ধ
সর্বশেষ খবর
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা