পুকুর পাড়ে বসে পিঠা খাওয়ার সময় পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৮

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো ওই গ্রামের আলম হাওলাদারের মেয়ে আনিকা সুলতানা (৫) এবং ওহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)। তারা তালতলা বাজারের করিমুন্নেসা কিন্ডারগার্টেনের ছাত্রী ছিল।

দুই পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ বলেন, ‘মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়েছিল আনিকা ও জান্নাতুল। বিদ্যালয় থেকে ফিরে বাড়ির পাশের পুকুরের পাড়ে বসে মায়ের দেওয়া পিঠা খাচ্ছিল তারা। এরই মধ্যে অসাবধনতাবশত পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে আনিকার লাশ ভেসে ওঠে। তার লাশ তুলতে গিয়ে জান্নাতুলেরও লাশ পাওয়া যায়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।’

আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারী বলেন, ‘ঘটনাটি শুনেছি। খুবই মর্মান্তিক ঘটনা এটি। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি