‘সাইবার নিরাপত্তা আইন শুধু সাংবাদিকদের জন্য নয়, এটি সবার জন্য’

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৭

‘সাংবাদিকদের জন্য নির্দিষ্ট আইন আছে, সেটি প্রেস কাউন্সিল আইন। বাকিসব আইন সাংবাদিকদের জন্য নির্দিষ্ট নয়, এসব আইন সবার জন্য সমান। দেশের প্রচলিত ধারায় সব আইন জনবান্ধব। যদি তার যথাযথ প্রয়োগ না হয় তাহলে সে আইন মানুষ বিরোধী। সাইবার নিরাপত্তা আইনও শুধু সাংবাদিকদের জন্য নয়, এটি সবার জন্য।’ চুয়াডাঙ্গায় এক সেমিনার ও মতবিনিময় সভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরও বলেন, ‘১৯৭৪ সালে এ দেশের সাংবাদিকদের জন্য প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেখানে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন ধারা উল্লেখিত আছে। সে মতে সাংবাদিকদের বিচার হবে প্রেস কাউন্সিল আইন দ্বারা। এটিই মূলত সাংবাদিকবান্ধব আইন।’

এ সেমিনার ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম প্রমুখ। অংশ নেন চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সাইবার সুরক্ষা আইন: ‘যেই লাউ সেই কদু’
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী