মেহেরপুর সীমান্ত থেকে ৫০ লাখ টাকার সোনার বার উদ্ধার 

মেহেরপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৬

মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ৬০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বারের মূল্য ৫০ লাখ টাকা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির টহল দল বারগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।

তিনি বলেন, ‘দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে বাজিতপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাজিতপুর-ঝাঝা রোডের সেতুর পূর্ব পাশে অবস্থান করেন। সেখানে দুই ব্যক্তিকে সীমান্ত সড়কের ওপর দাঁড়িয়ে কথা বলতে দেখে বিজিবির টহল দল থামতে বলে। এ সময় একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায় তারা। পরে ওই প্যাকেট খুলে পাঁচটি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় শহিদুল ইসলাম সদর থানায় মামলা করেন। সেইসঙ্গে সোনার বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দিয়েছেন।’ 

/এএম/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি