কোমরের বেল্টের ভেতরে ছিল সাড়ে চার কেজি সোনা

যশোর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৬ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৬

যশোরের ঝিকরগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে চার কেজি ছয়শ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে। এ সময় শাহিন আলম (৩৩) ও মাসুম বিল্লাহ (৩২) নামে দুই সোনা চোরাকারবারিকে আটক করেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-ছুটিপুর সড়কের কায়েমকোলা বাজার থেকে ওই পরিমাণ সোনা উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটককৃত শাহিন আলম যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু বক্করের ছেলে। মাসুম বিল্লাহের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে। তার বাবার নাম শাহাজাহান আলী।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, পুলিশের কাছে খবর ছিল সোনা চোরাকারবারি একটি সংঘবদ্ধ দল সোনার একটি চালান ভারতে পাচার করবে। এই খবরের ভিত্তিতে পুলিশ কায়েমকোলা এলাকায় ওত পেতে থাকে। সন্ধ্যায় একটি মোটরসাইকেলে দুই জনকে যেতে দেখে পুলিশ তাদের থামিয়ে শরীরে তল্লাশি চালায়। এ সময় মাসুম বিল্লাহের কোমরে থাকা বেল্টের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি জানান, এক কেজি ওজনের চারটি ও একশ গ্রামের ছয়টি বার মোট চার কেজি ছয়শ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।

এ পুলিশ কর্মকর্তা জানান, আটককৃত শাহিন ও মাসুমকে ঝিকরগাছা থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক