চুয়াডাঙ্গা সীমান্তে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫২ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫২

চুয়াডাঙ্গা সীমান্তে দুই সপ্তাহের ব্যবধানে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার রাতে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান। নিহত রবিউল হক (৪০) দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের মো. রহমতুল্লাহর ছেলে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছিলেন।

স্থানীয়রা জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধ মালামাল পারাপারের কাজে যুক্ত ছিলেন রবিউল। বুধবার রাতে মালামাল পার করতে ভারতে গেলে ঠাকুরপুর সীমান্তের ৯২ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফের গুলিতে নিহত হন। 

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বলেন, ‘রবিউল হকের লাশ ভারতের পশ্চিমবঙ্গের ভীমপুর থানায় রাখা আছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে লাশ বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ 

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, ‘ঠাকুরপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিশ্চিত হতে আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করেছি। বিএসএফের কাছ থেকে জানার পর আমরা বিষয়টি নিশ্চিত হতে পারবো। তারা এখনও আমাদের কিছুই জানায়নি।’ 

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বিএসএফের গুলিতে মিজানুর রহমান (৫০) নামে এক বাংলাদেশি নিহত হন। সাত দিন পর তার লাশ বিজিবি, বিএসএফসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে ফেরত দেয় বিএসএফ।

/এএম/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক