পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ, একমাস পর শিক্ষকের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৩, ০৯:৩৪আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯:৪১

নিখোঁজের এক মাস পর এস এম ময়মুর হোসেন (৬২) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া বেলতলায় বিলের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হন তিনি। টাকার কারণেই তাকে হত্যা করা হতে পারে।

পুলিশ বলছে, তার শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। তাকে কে বা কারা কীভাবে হত্যা করেছে- তা উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, যশোর শহরের বকচর প্রাইমারি স্কুল এলাকার বাসিন্দা ময়মুর হোসেন  বাঘারপাড়া উপজেলার খাজুরায় হাসান আলী বিশ্বাস নামে এক ব্যক্তির কাছে ৮ লাখ ৩৫ হাজার টাকা পেতেন। গত ১১ সেপ্টেম্বর দুপুরে পাওনা টাকা আনতে হাসানের বাড়িতে যান। এরপর ওই দিন রাতে স্ত্রীকে মোবাইল ফোনে কল দিয়ে জানান, রাতে হাসানের বাড়িতে থাকবেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং নিখোঁজ হন। খোঁজ না পেয়ে ১৩ সেপ্টেম্বর হাসান আলীর বিরুদ্ধে গুমের অভিযোগে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়।

একমাস পর মঙ্গলবার সন্ধ্যার আগে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া বেলতলায় বিলের মধ্য কয়েকজন মাছ ধরতে গিয়ে ময়মুরের লাশের সন্ধান পান। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে। এরপর লাশটিকে শনাক্ত করেন ময়মুর হোসেনের স্ত্রী শিরিনা খাতুন।

তিনি বলেন, অভিযুক্ত হাসান আলী বিশ্বাস পরিচয়ের সূত্র ধরে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর ময়মুর হোসেনের কাছ থেকে ৮ লাখ ৩৫ হাজার টাকা নেন। তবে চাকরি দিতে ব্যর্থ হন। নিখোঁজ হওয়ার পর অভিযোগ দিলে পুলিশ হাসান আলীকে আটক করে। আবার তাকে ছেড়েও দেয়।

তার দাবি, টাকার কারণেই খুন হয়েছেন ময়মুর হোসেন। তিনি এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, নিহতের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। তাকে কে বা কারা কীভাবে হত্যা করেছে তা উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। হাসান আলীকে অভিযুক্ত করা হচ্ছিল। আগেই তাকে পুলিশ ও পিবিআই বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু তার কাছ থেকে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী