স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৩, ১৮:১৩আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৮:১৩

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে লোহার শাবল দিয়ে আঘাত করে স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী মজিবুর রহমান (৩৫) কলারোয়ার গদখালী গ্রামের ইমান আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। নিহত স্ত্রী রানু বেগম (৩০) রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলী সরদারের মেয়ে। 

নিহত রানু বেগমের ভাই সাদ্দাম হোসেন বলেন, ‘বোনকে বিয়ের পর থেকে মজিবুর রহমান আমাদের বাড়ির পাশে ঘর তুলে বসবাস করতেন। তাদের ১০ বছরের এক ছেলে রয়েছে। ভগ্নিপতি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে ঠিকমতো কাজকর্ম না করায় সংসারে অভাব লেগেই থাকতো। এসব নিয়ে বোনের সঙ্গে মাঝেমধ্যে ঝগড়া হতো। বুধবার সকালে একই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লোহার শাবল দিয়ে বোনের মাথায় আঘাত করে পালিয়ে যান মজিবুর। আমরা বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’ 

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর জামান বলেন, ‘রানু বেগমের মাথার পেছনে গুরুতর আঘাত লেগেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান