চুয়াডাঙ্গায় শিক্ষার্থী হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩, ১৮:২২আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৮:২২

চুয়াডাঙ্গায় তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরায়রা হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় অপর দুই আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়। 

সোমবার (০৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মোমিন (২৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। কারাদণ্ডপ্রাপ্তরা অন্যরা হলেন একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে পারভেজ আহম্মেদ (২৮) ও জামাত আলীর ছেলে আশরাফুজ্জামান রিজন (৩০)। এর মধ্যে পারভেজ পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ১৯ জানুয়ারি বিকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়ে নিখোঁজ হয় চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আব্দুল বারেকের ছেলে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আবু হুরায়রা (১১)। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে আবু হুরায়রার বাবা আব্দুল বারেক ২৫ জানুয়ারি বাদী হয়ে মোহাম্মদ মোমিনসহ পাঁচ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে মোমিনকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে, ১৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে তালতলা এলাকার একটি কবর থেকে আবু হুরায়রার লাশ উদ্ধার করা হয়। মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৪ আগস্ট মোমিন, পারভেজ ও আশরাফুজ্জামানকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক মিজানুর রহমান।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গিয়াস উদ্দিন বলেন, ‘১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় দেন বিচারক। তাদের মধ্যে আসামি পারভেজ পলাতক রয়েছেন। তাকে দ্রুত গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান