রেললাইনে হাঁটছিলেন চেয়ারম্যান, ট্রেনের ধাক্কায় মৃত্যু

যশোর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩, ১০:৩৮আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১০:৩৮

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল (৫৫) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার সৈয়দপাড়া গ্রামের জনৈক আমিরুলের জমির পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বেনাপোল রেল পুলিশের ইনচার্জ এসআই আব্দুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলমুখী বেনাপোল এক্সপ্রেসের ধাক্কায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

গদখালি ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আনারুল ইসলাম বলেন, চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বের হন। মঙ্গলবার সকালে তিনি বাসা থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে মর্নিং ওয়াক করে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও আশপাশের লোকজনকে খবর দেয়। তবে কোন ট্রেনে দুর্ঘটনাটি ঘটেছে তা স্থানীয়রা বলতে পারছে না।

ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সকালেই নিহতের বাড়ি যান এবং সেখান থেকে কিছু ছবি তুলে ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করে ট্রেন দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান ও গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীর মৃত্যুর বিষয়টি জানান।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্তকে কয়েকবার করলেও করলেও তিনি তা রিসিভ করেননি।

বেনাপোল রেল পুলিশের ইনচার্জ আব্দুর রশিদ বলেন, সকাল সাড়ে ৬টার দিকে বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। ইউপি চেয়ারম্যান শাহজাহান রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় পেছন থেকে ট্রেনের ধাক্কায় তিনি রেল লাইনের পাশে ছিটকে পড়েন। তার কপাল, বুক, হাত-পা সব জায়গায় আঘাত লাগে। ইউপি চেয়ারম্যানের ডান পা ভেঙে গেছে। সুরতহাল রিপোর্ট করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের