পুকুরের পাশে পড়ে থাকা ২১টি তাজা ককটেল উদ্ধার করেছে র‍্যাব

বেনাপোল প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ১২:১০আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:১২

যশোরের বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের একটি পুকুরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ২১টি তাজা ককটেল উদ্ধার করেছে যশোর র‍্যাব- ৬ এর সদস্যরা। সোমবার (২১ নভেম্বর) রাতে ককটেলগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের একটি পুকুরের পাশে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ তাজা ককটেল পড়ে রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ ক্যাম্পের একটি গোয়েন্দা দল ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে। কে বা কারা ককটেলগুলো রেখেছে তদন্তপূর্বক জানা যাবে।

যশোর র‍্যাব-৬ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি