ছাড়পত্র না থাকায় ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, লাখ টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ২০:১৩আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২০:১৩

পরিবেশগত ছাড়পত্র না থাকায় সাতক্ষীরা সদর উপজেলার বি.বি.ব্রিকস গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। একই সঙ্গে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় এস.বি.এল.ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনী ও পরিবেশ অধিদফতর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকায় সদর উপজেলার বাবুলিয়ায় অবস্থিত মো. লিয়াকত হোসেনের বি.বি.ব্রিকস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ইটভাটার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় মেহের আলী সরদারের এস.বি.এল.ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ‘পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী