সাকিবের বিপক্ষে লড়বেন ছয় প্রার্থী

মাগুরা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ২১:২৪আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ২১:২৪

মাগুরার দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন প্রার্থী। এর মধ্যে মাগুরা-১ আসনে সাত জন ও মাগুরা-২ আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।

মাগুরা-১ আসন থেকে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে এই আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন সাকিব। একই দিন তার বিপক্ষে লড়তে ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সিরাজুল সায়েফিন সাইফ, বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাকের পার্টির মাসুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতাসিম বিল্লা, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায় ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঞ্জয় কুমার ভাদুড়ী।

সাবিকের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) যাকে নৌকা প্রতীক দেবেন, আমরা তার জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বো। আমরা আশাবাদী, সাকিবকে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপহার পাঠাতে পারবো।’

মনোনয়নপত্র জমা দিয়ে সাকিব আল হাসান বলেন, ‘আমি আর শিখর ভাই মিলে সবাইকে সঙ্গে নিয়ে মাগুরাকে নাম্বার ওয়ান জেলা বানাতে চাই।’

এদিকে, মাগুরা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ড. বীরেন শিকদার। এদিন দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। তার বিপক্ষে নির্বাচনে লড়তে আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান, কাজী শরিফ উদ্দিন, কাজী শফিক, জাকের পার্টির মো. আলী হায়দার, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. আসাদুজ্জামান, জাতীয় পার্টির মো মুরাদ আলী ও তৃণমূল বিএনপির মো. আখিদুল ইসলাম।

মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ বলেন,‌ ‘মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মাগুরার দুটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

/এএম/ 
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের