নির্বাচনে ভোটারদের আগ্রহ নেই দাবি করে যশোরে জাকের পার্টির সব প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

যশোর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:০১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:০১

দ্বাদশ সংসদ নির্বাচনে যশোরের পাঁচ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাকের পার্টির পাঁচ প্রার্থী। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী একযোগে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

প্রত্যাহারের পর নেতারা দাবি করেন, নির্বাচনে ভোটারদের কোনও আগ্রহ নেই। যে কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- যশোর-১ (শার্শা) আসনে সবুর খান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাফারুজ্জামান, যশোর-৩ (সদর) আসনে মহিদুল ইসলাম, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে লিটন মোল্লা ও যশোর -৬ (কেশবপুর) আসনে সাইদুজ্জামান।

যশোর-৩ আসনের প্রার্থী মহিদুল ইসলাম বলেন, যশোরের ছয়টি সংসদীয় আসনেই জাকের পার্টি প্রার্থী দিয়েছিল। যশোর-৫ আসনের প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন যাচাই বাছাইকালে বাতিল হয়ে যান। বাকি পাঁচ আসনের প্রার্থীরা আজ কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।

তিনি আরও বলেন, এ সরকার ১৫ বছর ক্ষমতায় থাকলেও নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা ভোটারদের কাছে গিয়েছি। তাদের ভোটের কোনও আগ্রহ নেই। এমন পরিস্থিতিতে আমাদের দল নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারাই ধারাবাহিকতায় আজ আমরা পাঁচ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি