আমাকে ভোট দেন আর নাই দেন অন্তত কেন্দ্রে যাবেন: সাকিব

মাগুরা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ২১:৪২আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২১:৪২

ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘শুনেছি এই এলাকার মানুষজন ভোটকেন্দ্রে যেতে চান না। আপনাদের কাছে অনুরোধ, আমাকে ভোট দেন আর নাই দেন, অন্তত কেন্দ্রে যাবেন। সবাই কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।’

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে মাগুরা শহরের কলেজপাড়ায় নির্বাচনি উঠান বৈঠকে এই অনুরোধ জানিয়েছেন নৌকার প্রার্থী সাকিব। এদিন ভোরে কলেজপাড়া এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে নৌকায় ভোট চান তিনি। পরে কলেজপাড়ার ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পর উঠান বৈঠক করেন। বৈঠকে সাকিব বলেন, ‌‘সকাল সকাল কলেজপাড়ার সবাইকে একসঙ্গে দেখে ভালো লাগছে। আপনারা সবাই সকালেই ঘুম থেকে উঠেছেন। ভোটের দিনও সকালে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।’

কলেজপাড়ার বাসিন্দা রাশেদ শাহীনের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ওই এলাকার আইনজীবী শফিকুল ইসলাম মোহন, এস্কেন্দার আজম বাবলু ও আব্দুল কুদ্দুস প্রমুখ। 

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন সাকিব আল হাসান। পাড়া-মহল্লার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে নৌকায় ভোট চেয়েছেন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান