মাতবরের বিরোধিতা করায় কৃষককে হত্যা

নড়াইল প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ১৪:৫১আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৪:৫১

নড়াইলের লোহাগড়ায় পঞ্চপল্লির মাতবরের বিরোধিতা করায় ওলিয়ার মোল্লা (৬৪) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চরদিঘলিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওলিয়ার চরদিঘলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চরদিঘলিয়া পঞ্চপল্লির (লুটিয়া, চরমাউলী, গাজীপুর, খালচর ও চরদিঘলিয়া) মাতবর ফিরোজের বিরোধিতা করে আসছিলেন ওলিয়ার মোল্লা। এ ঘটনার জেরে তার ওপর খেপে ছিলেন ফিরোজ ও তার লোকজন। সকালে কাজের উদ্দেশে মাঠে যাওয়ার পথে কৃষক ওলিয়ারের গতিরোধ করে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওলিয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম