‘নারী নেতৃত্ব হারাম’ বলা সেই ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল

মোংলা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩৮

‘নারী নেতৃত্ব হারাম’ বলে বক্তব্য দেওয়া মোংলার সেই ইউপি চেয়ারম্যানের অপসারণসহ বিচারের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন কয়েকশ হিন্দু, খ্রিষ্টান ও মুসলিম নারীরা। রবিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় তারা এই বিক্ষোভ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বক্তারা বলেন, ‘অযোগ্য চেয়ারম্যান ইকরাম ইজারাদার রাষ্ট্র ও সংবিধানবিরোধী বক্তব্য (নারী নেতৃত্ব হারাম) দিয়ে দেশের প্রধানমন্ত্রীসহ সকল নারী সমাজকে অপমান ও অসম্মান করেছেন। এ ছাড়া তিনি একজন নারী প্রধানমন্ত্রীর দেওয়া নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।’

তারা আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী, স্পিকার ও সমাজকল্যাণ মন্ত্রীও নারী। সেখানে তিনি সেই দলের নির্বাচিত প্রতিনিধি হয়ে কীভাবে এমন বক্তব্য রাখেন।’ তার এ বক্তব্যের প্রতিবাদসহ তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা। 

এ সময় আরও বক্তব্য রাখেন মোংলা পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইস্তুতি সরকার, বুড়িরডাঙ্গা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুজাতা দাশ, সাধারণ সম্পাদক কবিতা রায় ও স্থানীয় সাবেক ইউপি মেম্বার মৃদুকা বাছাড়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপালে (বাগেরহাট-৩) আসনের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের এক পথসভায় মোংলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার নারী নেতৃত্ব হারাম বলে বক্তব্য দেন। তার এমন বক্তব্যে স্থানীয় নারী সমাজ ফুঁসে ওঠেন ও বিক্ষোভ প্রদর্শন করেন।  

/কেএইচটি/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম