যশোরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের

যশোর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৪, ১২:০৩ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:০৩

যশোরে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা আবারও কমেছে। রবিবার (২৮ জানুয়ারি) জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। জেলাজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা কমেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। আগামী কয়েক দিন তাপমাত্রা একই রকম থাকতে পারে এবং দুই-একদিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, তাপমাত্রা কম থাকায় ভোরে শীতের অনুভূতি হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলে। ফলে শীতের কষ্ট কিছুটা কমে যায়।

যশোর শহরের দড়াটানা মোড়ে ইজিবাইকচালক আব্দুল আজিজ জানান, সকাল থেকে কুয়াশা আর বাতাসের কারণে শীত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় দিনের বেলা তেমন শীত অনুভূত হয়নি।

যশোর মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. আলাউদ্দিন আল মামুন বলেন, ‘শীতে ঠান্ডাজনিত রোগ বিশেষ করে সর্দি, কাশি, শ্বাসতন্ত্রের সমস্যা, কোল্ড ডায়রিয়া এবং পানি কম পান করায় প্রস্রাবের সংক্রমণ জাতীয় রোগ হতে পারে।’

এ থেকে পরিত্রাণ পেতে তিনি কুসুম গরম পানি পান, গরম কাপড় পরিধান, পচা-বাসি খাবার না খাওয়া, কুয়াশায় বাইরে না বের হওয়া, বাচ্চাদের দুই-একদিন পর গোসল করানোর পরামর্শ দেন। আর অবস্থা খারাপ হলে জরুরিভাবে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে বলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
আজও হতে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা
আজ এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা
উত্তরের জনপদে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
সর্বশেষ খবর
ভোরে দিল্লি থেকে রওনা, দুপুরেই পাহাড়ের কোলে! যেভাবে যাবেন নৈনিতাল?
ভোরে দিল্লি থেকে রওনা, দুপুরেই পাহাড়ের কোলে! যেভাবে যাবেন নৈনিতাল?
ফোনে কথা বলার সময় অপর প্রান্তের শব্দ কম শোনা গেলে যা করবেন
ফোনে কথা বলার সময় অপর প্রান্তের শব্দ কম শোনা গেলে যা করবেন
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
আসামে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অনেক যাত্রী
আসামে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অনেক যাত্রী
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন