বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছে

বেনাপোল প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮

মুসলিম উম্মার দ্বিতীয় হজ্ব নামে পরিচিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টা থেকে ইমিগ্রেশন কাস্টমসের কার্যক্রম শেষ করে তারা বাংলাদেশে থেকে দেশে ফিরছে।

বন্দর সূত্র জানা যায়, বিশ্ব ইজতেমা শুরুর আগে থেকে বিপুল সংখ্যক ভারতীয় মুসল্লি বাংলাদেশে আসে। ঢাকার টঙ্গীর তুরাগ তীরে গত বৃহস্পতিবার আমবয়ানের মধ্য দিয়ে এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। প্রার্থনা আর ক্ষমার মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে মাওলানা জোবায়ের গ্রুপের ইজতেমা। ইজতেমা শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফেরার জন্য বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে লাইনে দাঁড়াচ্ছেন। আজ সকাল থেকে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি তদন্ত শফিক আহমেদ জানান, ইজতেমা শেষে ভারত থেকে আসা মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছে। তাদের যাতে কোনও সমস্যা না হয় সে জন্য অতিরিক্ত ডেস্ক এবং অফিসার বাড়ানো হয়েছে। শান্তি-শৃঙ্খলার সঙ্গে তারা ফিরে যাচ্ছেন।

/আরআইজে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি