ভারত থেকে আসছে কচুর মুখি

হিলি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৪

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আমদানি করা হয়েছে কচুর মুখি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ভারত থেকে আমদানি করা কচুর মুখিবাহী একটি মিনি পিকআপ বাংলাদেশে প্রবেশ করে। হিলি স্থলবন্দরের রকি ট্রেডার্স নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান পণ্যটি আমদানি করেছে। রফতানিকারক ভারতের দক্ষিণ দিনাজপুরের দেবানসি ইন্টারন্যাশনাল।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকালে কচুর মুখিবাহী একটি মিনি পিকআপ বন্দরে প্রবেশ করেছে। যার ওজন ১১ হাজার ১৮৬ কেজি। এই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটি আমদানি করা হয়েছে। কাস্টমসের পরীক্ষা শুল্কায়নসহ সব প্রক্রিয়া শেষে তারা যখন পণ্যটির আউটপাস ইস্যু করবে- সে সময় এগুলো বন্দর থেকে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী বলেন, এই প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান থেকে আমাদের দফতরে ডকুমেন্টস সাবমিট করেছে। পরীক্ষা করে সনদ দেবো। এরপর কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে এগুলো ছাড় করবে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের