নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৯

যশোরে নিখোঁজের দুই দিন পর বাদশা মিয়া (৬৭) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে যশোর-মাগুরা সড়কের সার গোডাউনের পাশে একটি ছোট্ট গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাদশা মিয়া যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড় এলাকার মজিদ মিয়ার ছেলে।

নিহতের ছেলে রাসেল এবং রমজান জানান, তাদের বাবা অটোরিকশা চালাতেন। অন্যান্য দিনের মতো রবিবার (১৮ ফেব্রুয়ারি) তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না যাওয়ায় থানায় অভিযোগ করা হয়। পুলিশ সোমবার যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ এলাকা থেকে বাবার রিকশাটি উদ্ধার করে। মঙ্গলবার সকালে জানতে পারেন, যশোর-মাগুরা সড়কের পাশে তাদের বাবার লাশ পড়ে আছে।

নিহতের আত্মীয় তাইজুল ইসলাম বলেন, ‘নিখোঁজের দুই দিন পর আজ স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী এসে আমরা তার মরদেহ শনাক্ত করি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’

নিহতের প্রতিবেশী জিল্লুর রহমান ভিটু জানান, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বাদশা মিয়া তার অটোরিকশা নিয়ে বের হন। সোমবার শহরতলীর খোলাডাঙ্গা এলাকা থেকে ব্যাটারিবিহীন অটোরিকশাটি উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। অটোরিকশাচালক বাদশা মিয়ার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি