যশোরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১২

যশোরের মণিরামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুরপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মাহমুদকাটি গ্রামের মোমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪০) ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সবুজ হোসেন (২৫)। নূর মোহাম্মদ রাজমিস্ত্রির কাজ করতেন এবং সবুজ হোসেন ছিলেন পোশাকশ্রমিক। 

পুলিশ জানায়, সন্ধ্যায় নূর মোহাম্মদ ও সবুজ মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে মণিরামপুরে যাচ্ছিলেন। বাসুদেবপুরপট্টি এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নূর মোহাম্মদ মারা যান। গুরুতর আহত সবুজকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে।’

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান