জমি নিয়ে বিরোধে যুবককে মারধরে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে হিমু গাজী (৪০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গোলযোগের একপর্যায়ে বুকে আঘাত করলে অসুস্থ হয়ে মারা যান তিনি।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত হিমু গাজী যশোর সদরের কচুয়া দেয়াপাড়ার মশিউর রহমানের ছেলে।

হিমু গাজীর স্বজনরা জানান, মালিয়াডাঙ্গা মৌজায় তাদের ক্রয়কৃত এক একর ১৭ শতক জমি রয়েছে । কোন‌ও কাগজপত্র ছাড়াই মালিডাঙ্গা গ্রামের শম্ভু মল্লিকের ছেলে বিপুল মল্লিক ওই জমি দখলের চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে মামলায় হারলেও বিভিন্ন সময় গোলযোগ করতেন বিপুল। বুধবার দুপুরে কয়েকজনকে সঙ্গে নিয়ে বিপুল মল্লিক তাদের বাড়িতে এসে গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে বিপুল ও তার সঙ্গীরা হিমু গাজীকে মারপিট করে। একপর্যায়ে হিমু গাজীর বুকে ঘুষি মারতে থাকেন বিপুল মল্লিক। কিছু সময় পর অসুস্থ হয়ে বমি শুরু করেন হিমু গাজী। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর পরিবারের লোকজন তার লাশ নিয়ে বাড়ি ফিরে যায়। খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের আটক ও বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।

কোতয়ালী থানার এসআই হুমায়ূন আহমেদ বলেন, ‘মারপিটের অভিযোগ ওঠায় মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের