ফোনে ডেকে নিয়ে ১২ ‘বন্ধু’ মিলে তরুণকে হত্যা

যশোর প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৪আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৪

যশোর শহরের শংকরপুর এলাকার আকাশ সরদার (২২) হত্যায় জড়িত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যাকাণ্ডে অংশ নেয় আকাশের বন্ধুবেশী ১২ কিশোর-তরুণ।

পূর্ববিরোধের জের ধরে তাকে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে পিবিআই। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছে।

গ্রেফতারকৃতরা হলো শংকরপুর এলাকার আব্দুল খালেকের ছেলে সাগর (২০), ছোট আকাশ (১৭) ও আলতাফ হোসেনের ছেলে অনিক হাসান (২৬)।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমীন জানান, যশোর শহরের শংকরপুর এলাকার তোতা মিয়ার ছেলে আকাশকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ফোন করে ডেকে নিয়ে যায় বন্ধু সাব্বির। এরপর রাত ১টার দিকে আকাশকে বটতলা বস্তিতে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আকাশের মা মামলা করেন। পিবিআই এ ঘটনায় ছায়াতদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শংকরপুর এলাকা থেকে হত্যায় জড়িত সাগরকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে ছোট আকাশ ও অনিককে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যমতে, শংকরপুর এলাকা থেকে ৪টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া ও ১টি কাটারি কুড়াল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সাগরকে বৃহস্পতিবার বিকালে আদালতে সোপর্দ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সে জানিয়েছে, পূর্ববিরোধের জের ধরে তারা আকাশকে হত্যা করে। হত্যা মিশনে অংশ নেয় ১২ জন।

পুলিশ সুপার রেশমা শারমীন আরও জানান, হত্যায় জড়িত অন্যদের গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের জন্য গ্রেফতারকৃত ছোট আকাশ ও অনিককে নিয়ে অভিযান অব্যাহত রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম