১৩ হাজার ৫০০ টাকা করে পাবেন বিদেশফেরত দুই লাখ কর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৪, ২০:৫২আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২০:৫২

বিদেশফেরত কর্মীদের সমাজে পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে রেইজ প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয়, ১৩ হাজার ৫০০ টাকা করে পাবেন বিদেশফেরত দুই লাখ কর্মী।

সোমবার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসনের ‘অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে’ অতিরিক্ত জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন রেইজ প্রকল্পের পরিচালক সৌরেন্দ্রনাথ সাহা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা, কমলেশ মজুমদার, সুজন সরকার ও উপ-প্রকল্প পরিচালক জাহিদ আনোয়ার প্রমুখ।

সেমিনারে বক্তারা বিদেশফেরত কর্মীদের সমাজে পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের মতামত তুলে ধরে বলেন, বিদেশফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে যথাযথভাবে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করতে হবে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রদত্ত আর্থিক সুযোগ-সুবিধা প্রদানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে। বিদেশে গিয়ে দক্ষতা অর্জনকারী কর্মীদের আরপিএলের আওতায় টিটিসির মাধ্যমে সনদের ব্যবস্থাও রয়েছে। ফলে দক্ষতা সনদ পাওয়া কর্মীরা দেশে-বিদেশে উচ্চ বেতনে কাজের সুযোগ পাবেন। মূলত দুই লাখ কর্মীকে পুনরায় একত্রীকরণে প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েজ আরনার্স কল্যাণ বোর্ড। সারা দেশে ৩০টি ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে ৬৪ জেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় প্রত্যেক কর্মীকে ১৩ হাজার ৫০০ টাকা করে মোট দুই লাখ কর্মীকে প্রণোদনা দেওয়া হবে। ২০১৫ সাল থেকে বিদেশফেরত কর্মীরা এই সুবিধা পাবেন।

/এসও/এএম/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম