তরুণীকে ধর্ষণ ও অপহরণ, উপজেলা চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
০৬ মার্চ ২০২৪, ২২:৪১আপডেট : ০৬ মার্চ ২০২৪, ২২:৪১

খুলনার ডুমুরিয়ায় এক তরুণীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ ও পরে হাসপাতাল চত্বর থেকে অপহরণের অভিযোগের ঘটনায় উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদসহ সাত জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ করা হলে আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোসাম্মৎ দিলরুবা সুলতানা এজাহার হিসেবে নেওয়ার জন্য ডুমুরিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন- উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ ও তার চাচাতো ভাই রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, গাজী আবদুল হক, আল আমিন গাজী, আক্তারুল আলম, সাদ্দাম গাজী ও মো. ইমরান হোসাইন।

বাদীপক্ষের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংজ্ঞার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোমিনুল ইসলাম বলেন, বুধবার সকালের দিকে আদালতে অভিযোগ করা হয়। বেলা সাড়ে ৩টার দিকে বিচারক ওই অভিযোগটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণ করতে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ দেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করবেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাসে ওই তরুণীকে ধর্ষণ করে। গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীকে শাহপুর বাজারে নিজ ধর্ষণ করে এরপর তাড়িয়ে দেয়। পরে তরুণী ঘটনাটি তার খালাতো ভাইকে জানালে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসার জন্য ওয়ার-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। পর দিন ওসিসির সামনে থেকে আসামি তৌহিদুজ্জামাসহ ১০-১৫ জন তরুণী ও তার মাকে জোর করে একটি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই তরুণী ও তার মাকে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করা হয়নি বলে স্বীকারোক্তি দেওয়ার জন্য সোনাডাঙ্গা থানায় নেওয়া হয়। পরে আবার সেখান থেকে মাইক্রোবাসে করে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অভিযোগে বলা হয়েছে, বিষয়টি খুলনাসহ সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করলেও সোনাডাঙ্গা ও ডুমুরিয়া থানা পুলিশ ওই তাদের উদ্ধারে কোনও পদক্ষেপ নেয়নি। তাদের উদ্ধারের জন্য ডুমুরিয়া থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি। এ কারণে আদালতে মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের