নিখোঁজের তিন দিন পর ৫ কেজি সোনাসহ পাচারকারীর মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
১৪ মার্চ ২০২৪, ০৯:০০আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১০:২১

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে নিখোঁজের তিন দিন পর পাঁচ কেজি ২৭০ গ্রাম ওজনের ৪০টি সোনার বারসহ মশিউর রহমান (৫০) নামে একজন পাচারকারীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের অগ্রভুলোট এলাকার হরিশচন্দ্রপুর গ্রামের সীমান্তঘেঁষা ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যার দিকে স্থানীয় কিছু লোক মশিউরকে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে যায়। রাত বাড়ার পর তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে হতাশ হয়ে পড়ে। পরে জানতে পারে স্বর্ণ ব্যবসায়ী আব্দুর রহিম বক্সের ছেলে হাবিব ও জেহের আলীর ছেলে জামাল হোসেন তাকে স্বর্ণের একটি চালান দিয়ে ভারতে পাঠিয়েছে। পথিমধ্যে ইছামতি নদী পার হওয়ার সময় নদীতে পড়ে যায় মশিউর। সে থেকেই নিখোঁজ ছিল মশিউর। তিন দিন খোঁজাখুঁজির একপর্যায়ে বুধবার সকালে ১৭/৭ এস আর ৬০ পিলারের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি ভেসে ওঠে। এ সময় বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় তার শরীরে বেঁধে রাখা অবস্থায় ৫ কেজি ২৭০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার পাওয়া যায়।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার ৫ কেজি ২৭০ গ্রাম ওজনের ৪০টি সোনার বারসহ মশিউর রহমান নামে একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনা ও মরদেহটি ময়নাতদন্তের জন্য শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী