ঈদে গরিবদের জন্য আনা ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে ডুবলো জাহাজ!

মোংলা প্রতিনিধি 
০১ এপ্রিল ২০২৪, ০০:৩২আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১১:৩২

ঈদুল ফিতর উপলক্ষে গরিব-অসহায়দের জন্য আনা ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে ‘এমভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে। রবিবার (৩১ মার্চ) দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদের ত্রি-মোহনায় এসে বাল্কহেডটি পৌঁছালে ‘এমভি শাহাজাদা-৬’ নামে অপর একটি কার্গো লাইটার জাহাজ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে এসময় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে চালবাহী জাহাজটিকে ধাক্কা দেওয়ায় অভিযুক্ত ‘এমভি শাহাজাদা-৬’ নামে একটি লাইটার জাহাজকে আটক করেছে নৌপুলিশ। এদিন সন্ধ্যায় জাহাজটিকে আটক করা হয় বলে জানিয়েছেন মোংলা নৌপুলিশের অফিস ইনচার্জ এসআই সৈয়দ ফকরুল ইসলাম।

রাত ১০টার দিকে নৌপুলিশের এই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদ উপলক্ষে গরিব অসহায়দের জন্য রবিবার (৩১ মার্চ) সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ৬ হাজার বস্তার ১৭৫ মেট্রিক টন চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশে ‘এমভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ছেড়ে আসে। বাল্কহেডটি দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদের ত্রি-মোহনায় এসে পৌঁছালে পেছন থেকে আসা ‘এমভি শাহাজাদা-৬’ নামে অপর একটি লাইটার জাহাজ ধাক্কা দিলে সরকারি চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড জাহাজ ‘এম ভি সাফিয়া’ জাহাজ। তবে এসময় বাল্কহেড জাহাজে থাকা ৫ জন নাবিক দ্রুত সাঁতরিয়ে কূলে উঠলে প্রাণে বেঁচে যান তারা। 

চলছে উদ্ধারের প্রস্তুতি

এ ঘটনায় এমভি শাহাজাদা-৬' নামের লাইটার জাহাজটিকে বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী নৌ-ক্যানেল থেকে রবিবার সন্ধ্যার পরে আটক করা হয়েছে বলেও জানান মোংলা নৌ পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সৈয়দ ফকরুল ইসলাম। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ থেকে সোমবার (১ এপ্রিল) সকাল থেকে সরকারি চাল উঠানোর কাজ শুরু করা হবে বলে জানা গেছে।

/ইউএস/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী