প্রথম নারী ইউএনও পেলো মোংলা

মোংলা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৪, ২০:৫১ আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২০:৫১

বাগেরহাটের মোংলা উপজেলায় প্রথমবারের মতো নারী নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নিশাত তামান্না। তিনি নারায়ণ চন্দ্র পালের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে মোংলা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি বরিশাল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

নিশাত তামান্না ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি পিরোজপুর থেকে ২০০৯ সালে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরে তিনি বরগুনা জেলার বেতাগী, তালতলী ও সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মজীবন শুরু করেন।

মঙ্গলবার মোংলা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় বিদায়ী ইউএনও নারায়ণ চন্দ্র পাল নিশাত তামান্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের সমন্বয়ে মোংলা উপজেলাটি গঠিত। এখানে যোগদান করে ইউএনও নিশাত তামান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোংলা উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সমাজে নারীরা পিছিয়ে নেই। সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই। আশা করি আমার ওপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালন করবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ
ইসির কাছে নির্বাচনে নারী প্রতিনিধি কম থাকার বিষয়ে জানতে চাইলো ইউএন উইমেন 
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ থামাতে দৌড়ে ছুটে গেলেন ইউএনও, ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
পাহাড়ি রাস্তা এত বাঁকানো হয় কেন? কী বলছে বিজ্ঞান
পাহাড়ি রাস্তা এত বাঁকানো হয় কেন? কী বলছে বিজ্ঞান
বিদ্যালয় ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ১০ শিক্ষার্থী
বিদ্যালয় ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ১০ শিক্ষার্থী
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
বায়ুদূষণে ঢাকার বায়ুমানের আজ সামান্য উন্নতি, অবস্থান ষষ্ঠ
বায়ুদূষণে ঢাকার বায়ুমানের আজ সামান্য উন্নতি, অবস্থান ষষ্ঠ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ