শার্শায় মার্কেটের ভেতর থেকে তিনটি হাতবোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
১৪ মে ২০২৪, ২১:১১আপডেট : ১৪ মে ২০২৪, ২১:১১

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার বাগআঁচড়া সাবেক বাবু চেয়ারম্যানের মার্কেটের ভেতর থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন চেয়ারম্যান মার্কেটের ভেতরে একটি পলিথিনের মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পান। খবর পেয়ে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি হাতবোমা উদ্ধার করে। 

পুলিশ বলছে, উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতার উদ্দেশ্যে হাতবোমাগুলো মার্কেটের ভেতরে রাখা হয়েছিল।

বোমা উদ্ধারের পর শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ‘বাগআঁচড়ায় চেয়ারম্যান মার্কেটের ভেতরে বোমা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমাগুলো রেখেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি