নির্মাণাধীন ভবনের নিচ থেকে ৬টি মর্টার শেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মে ২০২৫, ১৭:৫৬আপডেট : ০৫ মে ২০২৫, ১৭:৫৬

চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুর ১টার দিকে সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন ভবনের নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নির্মাণাধীন ভবনটির পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি তুলতে গিয়ে বোমাসদৃশ ছয়টি বস্তু দেখতে পান নির্মাণশ্রমিকরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়।

সদরঘাট থানার ওসি রমিজ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্মাণাধীন একটি ভবনে পাইলিংয়ের কাজ করার সময় ছয়টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার মর্টার শেলগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরোনো। বোমাগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের