চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, ০৪:১১আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৪:১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চকপাড়া বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১৮৪ হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জে শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তি টহলদলকে দেখে ২টি ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরে ক্যারেট থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, ককটেল ও পেট্রোল বোমাগুলো দেশীয় তৈরি। এর মালিককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
রাজশাহীতে লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে