প্রেম নিয়ে সংঘর্ষে একজনকে পিটিয়ে হত্যা

বেনাপোল প্রতিনিধি
২৪ মে ২০২৪, ১৭:২৩আপডেট : ২৪ মে ২০২৪, ১৭:২৩

যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে শত্রুতার জেরে এবং প্রেমঘটিত কারণে সাইফুল ইসলাম মুকুল (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় নিহতের ভাই শরিফুল ইসলাম বকুল (৩৫) আহত হয়েছেন।

বুধবার (২২ মে) রাত ১০টার দিকে শার্শা উপজেলার ৬ নম্বর উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামের মৃত আজিজের ছেলে সাইফুল ইসলাম মুকুল ও তার ভাই শরিফুল ইসলাম বকুলকে পিটিয়ে আহত করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম মুকুল মারা যান। তার পরিবারের পক্ষ থেকে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় স্থানীয় হাসান মেম্বারসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- ইউনুস আলীর ছেলে হাসান মেম্বার (৩৫), মৃত করিম বক্সের ছেলে তাজ উদ্দিন (৪৫) ও আতিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান (৩৭)।

স্থানীয়রা জানায়, স্থানীয় এক মেয়ের সঙ্গে আনিসুর রহমানের ছেলে নয়ন হোসেনের (১৮) প্রেমের সম্পর্ক রয়েছে। এ রকম একটি ঘটনা জানতে পেরে হাসান মেম্বারসহ ১০-১২ জন লোক নয়নের মামাতো ভাই সাইফুল ইসলাম মুকুলের বাড়িতে নয়নকে খুঁজতে যান। এ সময় তাকে না পেয়ে পূর্ব শত্রুতার জেরে মুকুল ও বকুলকে ১০-১২ জন মিলে মেরে মারাত্মকভাবে আহত করে ফেলে রাখে। পরে লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। আহত সাইফুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সাইফুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে মৃত্যুবরণ করেন।

শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, নিহতের ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় ইউপি সদস্যের এক আত্মীয়ের প্রেমঘটিতসহ শত্রুতার জেরে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঘটনাটি ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য হাসানসহ তিন জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম